২ মিনিটে তৈরি করুন “রেস্তরাঁ স্টাইল” মেয়োনিজ!
রকমারি ডেস্ক:
ঘরেই মেয়োনিজ তৈরির জন্য হরেক রকম রেসিপি আছে। তৈরিতে একটু ঝামেলা হলেও ঘরে তৈরি মেয়োনিজ খেতে বেশ মজার। চলুন, আজ শিখে নিই মাত্র ২ মিনিটে অসাধারণ একটি মেয়োনিজ তৈরির রেসিপি। এই মেয়োনিজের বৈশিষ্ট্য হচ্ছে, রেস্তরাঁয় যে মজার মেয়োনিজ আমরা শখ করে খাই, এটা ঠিক সেই রেসিপি। ২ মিনিটেরও কম সময়ে তৈরি করা যায় বলে এটা কিন্তু স্বাদে খারাপ নয় মোটেও, বরং ভীষণ মজাদার! চলুন, জেনে নিই রেসিপি।
উপকরণ:
১টি ডিমের কুসুম (বড় কুসুম নেবেন, ছোট হলে দুটি দিতে পারেন)
১ টেবিল চামচ পানি বা ভিনেগার
সামান্য লবণ
আপনার পছন্দের যে কোন মাস্টারড বা সাদা সরিষা গুঁড়ো ১ টেবিল চামচ
যে কোন তেল ১ কাপ (সয়াবিন তেল দেয়া হয় রেস্তরাঁয়, আপনি চাইলে গলিত মাখন বা অলিভ অয়েলও দিতে পারেন)
গোলমরিচ গুঁড়ো চিনি এক চিমটি (ইচ্ছা)
প্রণালি
-উপরের সমস্ত উপাদান একত্রে মিশিয়ে নিন। এবং একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হাই স্পিডে ব্লেন্ড করে নিন। আপনি চাইলে ফুড প্রসেসর বা ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। তবে মেশিন যেটাই হোক, স্পিড হাই থাকবে।
-মেয়োনিজ জমে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। ৩০ থেকে ৪০ সেকেন্ড লাগবে।