২ মে শুরু হতে যাচ্ছে ঢাকা-গৌহাটি রুটে বাস চলাচল
দু’দেশের প্রতিনিধি দলের সমীক্ষা ও যাচাই-বাছাই শেষে ২ মে থেকে ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটে শুরু হচ্ছে বাস চলাচল। এতে শিলং-চেরাপুঞ্জি ভ্রমণ অনেক সহজ হয়ে যাবে বলে দু’দেশের পর্যটকদের অভিমত। গত কাল দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পরীক্ষামূলকভাবে এই সেবামূলক ব্যবস্থা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক সূত্র জানায়, প্রথমে ২৬ থেকে ৩০ সিটের মিনিবাস দিয়ে এই সার্ভিস চালু করা হবে। পর্যায়ক্রমে যাত্রীদের চাহিদা অনুযায়ী বাড়ানো হবে আসন। ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধাও যাত্রীদের চাহিদা অনুযায়ী বাড়ানো হবে। বাসগুলোতে ওয়াইফাই সিস্টেম ও ট্র্যাকিং সিস্টেম চালু থাকবে বলেও ওই সূত্র জানায়।
