Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৩০ এপ্রিল বিয়ে করছেন বিপাশা

bipasa-bosuবিনোদন ডেস্ক: ভারতের অভিনেত্রী বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার আগামী ৩০ এপ্রিলই নাকি গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যমে তেমনটাই দাবি করা হয়েছে।
‘অ্যালোন’-এর সেটে দেখা হয়েছিল এই জুটির। বাকিটা ইতিহাস। বেশ কয়েক বছর প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসবেন বিপাশা। শোনা যাচ্ছিল, করণ ডিভোর্স না পাওয়ায় পিছিয়ে যাচ্ছিল তাদের বিয়ের দিন। সে বাধাও কেটেছে সম্প্রতি।
তবে এর মধ্যে জন্মদিন পালন হোক বা ছুটি কাটানো- এক সঙ্গে বহু সময় কাটিয়েছেন বিপাশা-করণ। দেশের বাইরে প্রি-ম্যারেজ হানিমুনও সেরে এসেছেন। কিন্তু এখনও পর্যন্ত সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।
দিন কয়েক আগে বিপাশা করণের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আর তারপরই ঘনিষ্ঠ মহলে বিয়ের দিন ঘোষণা করেন করণের মা। সেখান থেকেই এই খবর ছড়ায়। এখন বিপাশার মুখ খোলার অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা।

Leave A Reply

Your email address will not be published.