Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৩ মামলায় ফখরুলের জামিন বিষয়ে আদেশ ৮ জুলাই

নিজস্ব প্রতিনিধি :  নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আদেশের জন্য ৮ জুলাই (বুধবার) দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন চার সদস্যের আপিল বিভাগ এ দিন ধার্য করেন।

একই সঙ্গে আদেশে ৮ জুলাইয়ের মধ্যে ফখরুলের অসুস্থতার কাগজপত্র আদালতে জমা দিতে বলা হয়। এর আগে বৃহস্পতিবার (০২ জুলাই) আপিল বিভাগ ফখরুলের জামিন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য রোববার (আজ) দিন ধার্য করেন।

ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাশকতার তিন মামালায় গত ২১ জুন তাকে জামিন দেয় হাইকোর্ট। এই আদশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের ওপরেই আজ আদেশ দেয়ার জন্য দিন ধার্য ছিল।

Leave A Reply

Your email address will not be published.