Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৩ মাসের শিশু সন্তানকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন

আদালতনিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা: গাইবান্ধায় শ্বাসরোধ করে তিন মাসের শিশু সন্তানকে হত্যার দায়ে পিতা জাহিদুল ইসলামকে (৪৮) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে (১৪ জুন) গাইবান্ধা জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. শরিফুল ইসলাম এ দন্ড দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেন বিচারক। তবে দন্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম মামলার পর থেকে পলাতক রয়েছেন। দন্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম গাইবান্ধার সদর উপজেলার চক বরুল গ্রামের মৃত্যু নছিম উদ্দিনের ছেলে।
রাষ্টপক্ষের আইনজীবি পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম শফি জানান, জাহিদুল ইসলাম তার তিন মাসের শিশু পুত্রকে ২০০৫ সালের ১৮ ডিসেম্বর রাতে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী পারুল বাদি হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার আদালতে শুনানী শেষে বিচারক এ রায় দেন। তবে জাহিদুল ইসলাম পলাতক থাকায় গ্রেফতারের পর থেকে সাজার মেয়াদ শুরু হবে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.