Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৪০ হাজার অভিবাসীকে ভাগ করে নেবে ইউরোপ

012আন্তর্জাতিক ডেস্ক:
সমুদ্রপথে ইতালি ও গ্রিসে পৌঁছানো অভিবাসীদের মধ্য থেকে ৪০ হাজার অভিবাসীকে অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার স্থানীয় সময় দিনগত রাতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে ইইউ কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জানান, আগামী দুই বছরে এই ৪০ হাজার অভিবাসীকে ভাগ করে নেওয়া হবে। তিনি বলেন, তবে অভিবাসীদের ভাগ করে নেওয়ার এই প্রক্রিয়ায় দেশগুলোর জন্য মাথাপিছু কোনও কোটা বা বাধ্যবাধকতা থাকবে না। কেবল সংহতির মধ্য দিয়েই আমরা এই সঙ্কট কাটিয়ে উঠতে পারি। বৈঠকে আরো ২০ হাজার অভিবাসীকে ইউরোপের বাইরে পুনর্বাসনের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছান ইইউ নেতারা। চলতি বছরে ইতালিতে ৬২ হাজার এবং গ্রিসে ৬৩ হাজার অবৈধ অভিবাসী অনুপ্রবেশ করেছে বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশ।

Leave A Reply

Your email address will not be published.