‘৫০ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম মাল্টিমিডিয়া হবে’
অনলাইন ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, সারা দেশে প্রথম পর্যায়ে ৫০ হাজার প্রাথমিক বিদ্যালয়কে মাল্টিমিডিয়া ক্লাসরুমের আওতায় আনা হবে। এ লক্ষে কাজ করছে সরকার।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত তিনদিনব্যাপী শিক্ষক সম্মেলনের সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
কক্সবাজার শহরের বিয়াম মিলনায়তনে জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: আলমগীর, এটুআই প্রকল্পের ই-লার্নিং বিশেষজ্ঞ প্রফেসর ফারুক আহমদসহ আরো অনেকে। পরে ডিজিটাল কনট্যান্ট প্রস্তুতকারী সেরা ৭৭জন শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।