৫৪ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক : ৫৪ জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। বাংলাদেশ সময় রোববার দুপুরে বিমানটি দেশটির পাপুয়া প্রদেশের আকাশ সীমা থেকে নিখোঁজ হয় বলে অনুসন্ধানকারী ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন।
প্রদেশিক রাজধানী জয়াপুরার সেনতানি বিমানবন্দর থেকে উড্ডায়নের কিছুক্ষণ পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আভ্যন্তরীণ রুটের বিমানটি দক্ষিণাঞ্চলের অকসিবিল শহরে যাচ্ছিল। তথ্যসূত্র : রয়টার্স।
বাংলাদেশেরপত্র/এডি/আর