Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৫৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘মুহাম্মাদ’

Muhammad-smনামি চলচ্চিত্রে দামি তারকা আর বিপুল অর্থ ব্যয় হবে এটা জানা কথা। কিন্তু সেটা কত? হলিউডের চলচ্চিত্র হলে কথা নেই। কারণ সেখানে সব ব্যয়বহুল চলচ্চিত্রই তৈরি হয়। কিন্তু তার বাইরে কোনো চলচ্চিত্র তৈরি হলে সেখানে টাকার অংকটা অবশ্যই আলোচনার দাবি রাখে। পাশের দেশ ভারতে কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী’ নামের একটি আঞ্চলিক চলচ্চিত্র। সেই চলচ্চিত্রটি আলোচনায় এসেছিল শুধু তার খরচের কারণে। ছবিটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ২৫০ কোটি টাকা।

কিন্তু ইরানি চলচ্চিত্র ‘মুহম্মদ’ তৈরিতে কত টাকা ব্যয় হয়েছে তা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে। কারণ টাকার অংকে সেটি প্রায় ৪ হাজার ২৮৩ কোটি টাকা। আর আন্তর্জাতিক মুদ্রা ডলারের হিসেবে সেটি প্রায় ৫৫ কোটি ডলার।

বিশ্বনবি হযরত মুহাম্মাদ (সা.)-এর মহাজীবন আলেখ্যভিত্তিক ছায়াছবি চলতি মাসেই ইরান ও আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাবে। এ ছায়াছবি পরিচালনা করেছেন ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি।

আগামী ২৬ আগস্ট নবিবংশের অষ্টম পুরুষ ইমাম রেজা (আ.)-এর পবিত্র জš§বার্ষিকী উপলক্ষে ইরানে এ চলচ্চিত্রটি মুক্তি পাবে। এছাড়া, কানাডার মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসবে ‘মুহাম্মাদ (সা.)’ নামের ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট। ১৭১ মিনিটের এ চলচ্চিত্রটি নির্মাণে ৫ বছর সময় লেগেছে। আর এ ছবিতে সংগীত পরিচালক হিসেবে থাকছেন ভারতীয় সুরকার এআর রহমান।

মহানবি (সা.)-কে নিয়ে নির্মিত ট্রিলজি বা তিনখণ্ডের ছায়াছবির এই প্রথম খণ্ডে তার মক্কার জীবন আলেখ্য তুলে ধরা হয়েছে। মোহাম্মাদ মাহদি হায়দারিয়ান প্রযোজিত এ ছবির চিত্র ধারণ করা হয়েছে ইরান এবং দক্ষিণ আফ্রিকার শহর বেলা-বেলায়।

ছবিটি নির্মাণে চলচ্চিত্র জগতের আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতিমান ব্যক্তিত্বরা সহযোগিতা করেছেন। এতে কাজ করেছেন ইতালির সিনেমাটোগ্রাফার ভিত্তোরিও স্তোরারো, ইতালির ফিল্ম এডিটর রোবাতো পেরপিগানি, মার্কিন স্পেশাল এফেক্ট শিল্পী স্কট ই অ্যান্ডারসন, ইতালির মেকআপ আর্টিস্ট গিয়ানেত্তো ডি রোসি এবং ভারতীয় সুরকার এআর রহমান। এরই মধ্যে বিশ্বের অনেক দেশ ঐতিহাসিক এ ছবিটি কেনার ইচ্ছা ব্যক্ত করেছে। রেডিও তেহরান

Leave A Reply

Your email address will not be published.