Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৫ ঘণ্টা নৌকায় ছিল মীম

বিনোদন ডেস্ক:
সময়ের ব্যস্ততম অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মীম। টিভি নাটক, কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে অভিনয় শুরু করলেও এখন পুরোদস্তুর সিনেমা নিয়েই আছেন তিনি। বেশ কয়েকটি সিনেমা হাতে নিয়ে বেশ ব্যস্তসময় পার করছেন তিনি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ নিয়ে বেশ উৎফুল্ল মীম। এখন তিনি ‘সুইটহার্ট’ এর শ্যুটিং নিয়েই আছেন। সিনেমাটিতে মীমের বিপরিতে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। দীর্ঘ বিরতির পর রিয়াজ ‘সুইটহার্ট’র মাধ্যমে চলচ্চিত্রে ফিরছেন। মীম বললেন, এ সিনেমায় রিয়াজের পাশাপাশি বাপ্পিও কাজ করেছে। ছবিটি মূলত একটি পারিবারিক গল্প নিয়ে তৈরি হয়েছে। এখানে আমি খ্রিস্টান একটি মেয়ের ভূমিকায় অভিনয় করছি। সিনেমাটির একটি গানের শ্যুটিং এর জন্য শিগগিরই ব্যাংকক যাচ্ছি। রিয়াজের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে জনপ্রিয় এই অভিনেত্রী বললেন, এর আগে রিয়াজের সাথে ‘রহস্যময়ী’ নাটকে অভিনয় করা হয়েছে। তবে বড় পর্দায় এই প্রথম কাজ করা। তিনি অনেক দিন ধরে চলচ্চিত্রে আছেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মীমের আরেকটি ছবি ‘পদ্ম পাতার জল’ এর ৯০ শতাংশ শ্যুটিং শেষ হয়েছে। সিনেমাটি নিয়ে মীম বললেন, দর্শকরা এ সিনেমায় আমাকে অন্যরকমভাবে দেখতে পাবেন। রাঙামাটিতে ছবিটির বেশিরভাগ শ্যুটিং হয়েছে। এই সিনেমার একটি গানের শ্যুটিং এর জন্য পাঁচ ঘণ্টা আমাকে একটি নৌকায় থাকতে হয়েছে। এছাড়া তানিয়া আহমেদ পরিচালতি ‘গুড মর্নিং লন্ডন’ সিনেমাটিও মীমের হাতে রয়েছে। সিনেমাটির লন্ডনের শ্যুটিং শেষ হয়েছে। এখন বাংলাদেশে কিছু শ্যুটিং বাকি আছে বলে জানালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। ভবিষ্যত পরিকল্পনা নিয়ে এ চিত্রনায়িকা বললেন, এখন আমি সিনেমা নিয়েই বেশি ব্যস্ত। তবে মাঝে মাঝে কমার্শিয়াল বিজ্ঞাপন করা হচ্ছে। ভবিষ্যতে সিনেমা নিয়েই থাকতে চাই। তবে টিভি নাটক করার লোভ সহসাই ছাড়তে পারছি না আমি। হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মীম বললেন, স্যারের ‘আমার আছে জল’ আমার প্রথম সিনেমা। শ্যুটিং শেষে স্যার আমাকে বলেছিলেন ছবিটির জন্য পুরস্কার পাবে তুমি। তার কথাই সঠিক প্রমাণিত হয়েছে। আমি ছবিটির জন্য জাতীয় পুরস্কারের পাশাপাশি মেরিল প্রথম আলো পুরস্কারও জিতে নিয়েছি।

Leave A Reply

Your email address will not be published.