Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৬নং মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে ভাষাশহীদের স্বরণে র‌্যালী

 

Chuknagar pic
মোঃ জিয়াউর রহমান চুকনগর, প্রতিনিধি, খুলনাঃ

চুকনগরে ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে যথা যগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আগামী ইউপি নির্বাচনে আওমীলীগের মনোনিত প্রার্থী এবং সাবেক চেয়ারম্যান শেখ আবুল হোসেন এর নেতৃত্বে রবিবার সকাল ৮ঘটিকায় আওমীলীগ দলীয় কার্যলয় থেকে আঠরো মাইল বাজার, খুলনা, সাতক্ষীরা, পাইকগাছা মহাসড়ক এর সকল ভাষা শহীদদের স্বরণে বিশাল রেলি বের করেন। এবং বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও বেতাগ্রাম প্রাইমারী স্কুলের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্বরণে শ্রদ্ধা জানায়। ভাষা শহীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন আ’লীগ নেতা আবু হাসান, ৬নং ইউনিয়নের সাবেক ৭নং ওয়াডের মেম্বার ইব্রাহীম হোসেন, যুবলীগের সভাপতি শেখ হেলাল উদ্দিন, যুবলীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম, ছাত্রলীগের নেতা সবুজ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.