Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৬ টি ছোট্ট অভ্যাসে প্রতিরোধ করুন মরণব্যাধি কোলন ক্যান্সার

রকমারি ডেস্ক:
বর্তমানে যতো ধরণের ক্যান্সারে আক্রান্ত মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে অন্যতম কোলন ক্যান্সার। কোলন ক্যান্সারে আক্রান্তের সম্ভাবনা নারী ও পুরুষ উভয়েরই সমান। জীবনযাপনে অনিয়ম, বাজে খাদ্যাভ্যাস ইত্যাদি কারণে কোলন ক্যান্সারে আক্রান্তের ঝুঁকি বাড়ে। তবে সামান্য সতর্কতা এবং সচেতনতাই পৃথিবী থেকে মুছে দিতে পারে এই মরণব্যাধি। সামান্য ছোট্ট কিছু অভ্যাসে আপনি নিজেকে রক্ষা করতে পারেন এই মরণব্যাধির ছোবল থেকে।

১) হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম করুন
আপনি যতোটা শুয়ে বসে দিন কাটাবেন ততোই এই কোলন ক্যান্সারে আক্রান্তের ঝুঁকি বাড়বে। নিয়মিত শারীরিক পরিশ্রম কোলন ক্যান্সার প্রতিরোধে বিশেষভাবে সহায়ক।

২) ওজন কমানো শুরু করুন
যাদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি তারা অনেক বেশি ঝুঁকিতে রয়েছেন। গবেষণায় দেখা যায় আপনার যদি বিএমআই অর্থাৎ বডি ম্যাস ইনডেক্স অনুযায়ী ৫ পয়েন্ট বেশি থাকে তাহলে আপনার অন্যান্যদের তুলনায় কোলন ক্যান্সারে আক্রান্তের সম্ভাবনা প্রায় ১৫% বেশি।

৩) লাল মাংস খাওয়া বন্ধ করুন
মাংসের পরিমাণ শুধু আপনার যতোটা দেহের জন্য প্রয়োজন ততোটাই গ্রহণ করুন। স্বাদের জন্য বাড়তি মাংস বিশেষ করে লাল মাংস খাওয়া এড়িয়ে চলুন। কারণ লাল মাংস বেশি খাওয়ার অভ্যাস ঝুঁকি বাড়ায় ২৪%।

৪) ফলমূল ও শাকসবজি খাওয়ার অভ্যাস বাড়ান
ফলমূল ও শাকসবজি ধরণের খাবার হজমে সমস্যা করে না যার কারণে হজম সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে হয় না। এতে করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম পুরোটাই ক্যান্সারের ঝুঁকি মুক্ত থাকে।

৫) দুধ খাওয়ার অভ্যাস করুন
দুধ জিনিসটি একেবারেই পছন্দ না হলেও প্রতিদিন এই অসাধারণ পুষ্টিগুণের পানীয় জাতীয় খাবারটি খাওয়ার অভ্যাস করুন। কারণ দুধের রয়েছে কোলন এবং কলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধের কার্যকরী ক্ষমতা।

৬) ধূমপান ও মদ্যপান বন্ধ করুন
যারা নিয়মিত ধূমপান এবং মদ্যপান করেন তারা কোলন ক্যান্সারে আক্রান্তের সবচাইতে বেশি ঝুঁকিতে রয়েছেন। ধূমপান ও মদ্যপান দুটোই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য ক্ষতিকর এবং ক্যান্সারের কোষ বৃদ্ধিতে সহায়তা করে। সুতরাং বাঁচতে হলে সতর্ক হোন।

Leave A Reply

Your email address will not be published.