Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

৭০ আফগান-ইরাকিকে উদ্ধার করেছে ইতালি

boat-refugees-greeceআন্তর্জাতিক ডেস্ক:

ইতালির দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলের এক নৌকা থেকে রোববার ৭০ আফগান এবং ইরাকি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির উপকূলীয় রক্ষীরা। উদ্ধারের পর তাদেরকে তীরে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। গতবছর থেকে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছে ইতালির নৌবাহিনী। যুদ্ধ, নিগ্রহ এবং অর্থনৈতিক দুরবস্থা থেকে বাঁচতে চলতিবছর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বহু মানুষ ইতালিতে পাড়ি জমিয়েছে। তবে সমুদ্র পাড়ি দিয়ে উন্নত দেশে পাড়ি জমানোর এই সফর খুবই ঝুঁকিপূর্ণ। শনিবারও সমুদ্র পাড়ি দেয়ার সময় নৌকা উল্টে পাঁচ তিউনেশীয় প্রাণ হারিয়েছে। তবে অভিবাসীপ্রত্যাশীরা ইতিহাসের সবচেয়ে বড় নৌ দুর্ঘটনার শিকার হয়েছিল গত মাসে। এতে প্রায় ৮শ অভিবাসী ডুবে গিয়েছিল। এদিকে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা জানিয়েছে, চলতিবছরের প্রথম চার মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি এসে পৌঁছেছে প্রায় ৩৫ হাজার ৫শ অভিবাসনপ্রত্যাশী।এ সময়ের মধ্যে গ্রিস, স্পেন এবং মাল্টা পৌঁছেছে আরো ৬২ হাজার ৫শ মানুষ।

Leave A Reply

Your email address will not be published.