Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৮ ও ১০ মার্চের এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মার্চ

fileহরতালের কারণে স্থগিত থাকা গত ৮ ও ১০ মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হয়েছে। তবে ১১ মার্চের দাখিল পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এই তথ্য নিশ্চিত করেন।
নতুন সূচি অনুযায়ী গত ৮ মার্চের পরীক্ষা ২৭ মার্চ (শুক্রবার) সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। এদিন এসএসসিতে হিসাব বিজ্ঞান ও দাখিলে রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, ১০ মার্চের স্থগিতকৃত এসএসসির শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং দাখিলের উচ্চতর গণিতের পরীক্ষা ২৮ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.