Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আটোয়ারীতে ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩নং আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। সোমবার(১৯ জুন)বিকেলে আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গোল্ডেন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড: মখলেছুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ আলোয়াখোয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সামসুজ্জোহা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং ফকিরগঞ্জ বাজার বণিক সমিতির সাধারন স¤পাদক জামিলুর রেজা মানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক বসির উদ্দীন (বিপ্লব), মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আইবুল ইসলাম প্রমুখ। সম্মেলনে উপস্থিত সবার সম্মতিক্রমে উপেন চন্দ্র পালকে সভাপতি ও মোঃ সাইফুল ইসলাম(সাইক্লোন)কে সাধারন সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ কমিটির নাম ঘোষনা করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে আলোয়াখোয়া ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ সহ অংগ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.