Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিঘলিয়া উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন নির্বাচন স্থগিত

হুসাইন মোহাম্মদ সাজ্জাদ, খুলনা : দিঘলিয়া উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিটি আজ সন্ধায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির সভাপতি এস এম গোলাম রহমান,সাধারন সম্পাদক শেখ আব্দুসাত্তার,সাইফুল আহম্মেদ রিতা,মোল্লা ফিরোজ হোসেন,কাজী জাকির হোসেন,গাজী জিয়াউর রহমান প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দিঘলিয়া উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন নির্বাচনের জন্য ০৩/০১/২০১৮ তারিখে ধার্য ছিলো।কিন্তু ইউনিয়নের অভ্যন্তরীন কোন্দলের কারনে নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত ঘোষনা করা হয়েছে।পরবর্তীতে স্থানীয় সাংসদ সদস্য-৪ এস এম মোস্তফা রশিদ সুজার সহিত পরামর্শক্রমে পুনরায় নির্বাচনের দিন ধার্য করা হবে।

সম্মেলনে নির্বাচন কমিটির পক্ষথেকে লিখিত বক্তব্য পাঠ করেন নির্বাচন কমিটির সাধারন সম্পাদক শেখ আব্দুসাত্তার।

Leave A Reply

Your email address will not be published.