Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সিরাজগঞ্জে যুবদলের এক নেতাকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জে সুজন শেখ (৩৫) নামে শহর যুবদলের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  সোমবার রাত ৮টার দিকে শহরের মালশাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

সুজন মালশাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে ও শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক। নিহতের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সুজন। এসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার গলা কেটে পালিয়ে যান। পরে বাড়ির লোকজন টের পেয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.