Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পীরগঞ্জ থানায় ৪ সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ১০

downloadমনোয়ার হোসেন, পীরগঞ্জ:  রংপুর পীরেগঞ্জে ৪ সাজাপ্রাপ্ত আসামী ও ওয়ারেন্ট আসামীসহ ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায় ছোট রসুলপুর গ্রামের মোহাব্বত উল্লার পুত্র নজমল হোসেন, মাদারপুর গ্রামের মৃত. হরিদাস মহন্তের পুত্র দেবেন মহন্ত, মহদীপুর গ্রামের মহি উদ্দিনের পুত্র রুবেল মিয়া, ঝাড় বিশলা গ্রামের খায়রুজ্জামানের পুত্র মন্তাজ আলী, একই গ্রামের মহির উদ্দিনের পুত্র আকবর আলী, মদনখালী গ্রামের তছলিম উদ্দিনের পুত্র মোজাহার আলী কে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পীরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে। অপর এক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে কোচার পাড়া গ্রামের আহম্মেদ আলীর স্ত্রী আছিয়া খাতুন, মদনখালী গ্রামের আব্দুল আকন্দের পুত্র আনিছার রহমান, দ্বারিকাপাড়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার পুত্র শাহিন মিয়া, মদনখালী গ্রামের মোফাজ্জলের পুত্র মোজাহার আলী। আসামীদেরকে পীরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

Leave A Reply

Your email address will not be published.