Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পীরগঞ্জে ৫ মাদকসেবীর এক মাসের কারাদন্ড

V-adalatপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে ৫ নেশাকারীকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।  মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মাজহারুল ইসলামের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ১ মাসের করে কারাদন্ড প্রদান করা হয়। পুলিশ জানায় গত সোমবার বিকালে নেশাগ্রস্ত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদর ইউনিয়নের প্রজাপাড়া গ্রামের দবির উদ্দিনের পুত্র মাহবুবার রহমান (২৭), মাদারগঞ্জ গ্রামের রফিকুল ইসলামের রবিউল ইসলাম (২৮), নবাবগঞ্জ থানার ভাদুরা বাজার গ্রামের শরিফুল ইসলামের পুত্র মেহেদী হাসান (২২), আগা চতরা গ্রামের জয়নাল হোসেনের পুত্র রোকনুরুজ্জামান (২৮), আরাজী গঙ্গারামপুর গ্রামের নুরুল ইসলাম পুত্র এনামুল হক (২৮) কে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.