Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফুলছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

201507261529নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোশারফ হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা। কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা তাদের দায়িত্ব পাওয়ার পর বলেন, “ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাকে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক দাঙ্গামুক্ত, সম্প্রীতি ও দলীয় ঐক্য বজায় রেখে ফুলছড়ি উপজেলার আপামর জনতার অনুপ্রেরণায় অন্যান্য নেতা-নেত্রীকে সাথে নিয়ে আগামী দিনের কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করবো।”

 

Leave A Reply

Your email address will not be published.