Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাহালুতে শত্রুতার জেরে বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

kahaluইমরান হোসেন, বগুড়া: বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল হাকিমের বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সরোজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রথমে ধারনা করা হচ্ছিল বিদুৎ সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। কিন্তুু এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ এর লাইন গুলি একদম সচল ছিল। ফলে বিদ্যুৎ সর্টসার্কিট হওয়ার প্রশ্নই উঠে না। ঘটনার পর পুরো এলাকা জুড়ে সাধারন মানুষের মাঝে নানান প্রশ্ন দেখা দিয়েছে। তাদের বুঝতে বাকি নেই যে অগ্নিকান্ড ঘটানো হয়েছে ।
বাড়ির মালিক আব্দুল হাকিম জানান,পাশের বাড়ির আপন চাচা কালাম মন্ডল এর সাথে কয়েক দিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তারা নানা ভাবে পুলিশ এর মাধ্যমে আমাদের হয়রানি করে আসছিল এতেও খান্ত না হয়ে আমার বাড়িটি পুরিয়ে আমার পরিবারকে মেরে ফেলতে চেয়েছিল। এখোন আমি নি:স্ব নিরুপায় আমি এর বিচার দাবি করছি।
আব্দুল হাকিমের স্ত্রী রুমী বেগুম জানান, রাত আনুমানিক ১১ টার দিকে আগুন দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাহিরে বের হয়ে আসেন। এরপরেই গ্রামবাসী চারে দিক থেকে ছুটে আসেন আগুন নেভাতে।
এদিকে আবুল কালামের সাথে কথা হলে তিনি জানান, তারা নিজেরাই তাদের বাড়িতে আগুন লাগিয়ে আমাদের উপর দোষ চাপাতে চাইছে।
বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে কাহালু থানার এস আই জাকির বলেন , আগুন লাগানো হয়েছে কিন্তুু কে লাগিয়েছে তা এখোনো পরিষ্কার নয়। তদন্ত সাপেক্ষে বিষয়টি পরিষ্কার হবে। অগ্নিকান্ডের ঘটনায় কেউ আহত হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.