Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে ৭১ টিভির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকি উৎযাপন

dig
আমিরুল ইসলাম,রংপুর: রংপুরে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হল ৭১ টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকি। মঙ্গলবার রাত ১০টা ৩০মিনিটে নগরীর জাহাজ কোম্পানী মোড়স্থ ৭১ টিভির ব্যুরো অফিসে রংপুরের বিভিন্ন স্থরের প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

৭১ টেলিভিশনের রংপুর প্রতিনিধি শাহ বায়েজিদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ৭১ টিভির ৫ম বছরের শুভ সূচনা করেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলেন শেখ ওমর ফারুক কমান্ডেন্ট ডিআইজি পিটিসি, অতিরিক্ত জেলা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট প্রিয় সিন্দু তালুকদার, পিডিবির নির্বাহী প্রকৌশলী গোলাম মোরতুজা, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান শফি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা, রংপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী,জেলা ছত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনি, সমাজ সেবক ও সংগঠক তানভীর হোসেন আশরাফি,মহানগর ছাত্রলীগের সভাপতি সফিয়ার রহমান স্বাধীন, চ্যানেল ২৪ এর রংপুর ব্যুরো চীফ জুয়েল আহমেদ, এশিয়ান টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, নয়া দিগন্তের রংপুর প্রতিনিধি সরকার মাজহারুল মান্নান, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের রংপুর বিভাগীয় প্রতিনিধি মো.আমিরুল ইসলামসহ রংপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলক্ট্রনিক মিডিয়া কর্মীগন।

Leave A Reply

Your email address will not be published.