ঠাকুরগাওয়ের পীরগঞ্জে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানব বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলার চৌরাস্তার মোড়ে জঙ্গিবাদ বিরোধী ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে উক্ত মানব বন্ধন করে হেযবুত তওহীদের ঠাকুরগাও জেলার সদস্যবৃন্দ। পরে আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা ও অন্যান্য অঙ্গসংগঠনের আগত সর্বস্থরের জনতাকে নিয়ে একটি র্যালী বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পশ্চিম চৌরাস্তা বটতলা রেলগেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। আবুল কালাম আজাদ রুবেলের সঞ্চালনায় উক্ত সমাবেশে জঙ্গিবাদের বিরুদ্ধ ধর্মের প্রকৃত আদর্শের উপর ও সকলকে জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমির মো. আশেক মাহমুদ, ঠাকুরগাও জেলা আমির মো. সাহাবুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আমির মো.কুদ্দুস মাহমুদ, হেযবুত তওহীদ সদস্য মো. মানিক হোসেন প্রমুখ। 
এসময় আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রংপুর আঞ্চলিক আমির আব্দুল কুদ্দুস শামীম, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের বিভাগীয় প্রতিনিধি মো. আমিরুল ইসলাম, দৈনিক বজ্রশক্তির রানিশংকৈল প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ, জেটিভি অনলাইনের ঠাকুরগাও সদর প্রতিনিধি আব্দুল আউয়াল, জেটিভি অনলাইনের রানীশংকৈল প্রতিনিধি সেতাউর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডয়া কর্মী ও পীরগঞ্জের সর্বস্থরের জনগন।