Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আওয়ামী লীগ ভয় পাওয়ার দল নয়:নাসিম

nasimস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ ভয় পাওয়ার দল নয়। আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমরা ভয়কে জয় করতে পারি। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার মতো সক্ষমতা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের রয়েছে।

রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনগণকে ভয় পান বলেই নানা অজুহাত দিয়ে নির্বাচনে যেতে সাহস পান না।

‘বিএনপির জনসমর্থনে ভয় পেয়ে সরকার সমাবেশ করার অনুমতি দিচ্ছে না’ মর্মে সম্প্রতি খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি আরো বলেন, আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনি আমাদের কার্যালয় বছরের পর বছর কাঁটা তারের বেড়া দিয়ে আটকে রেখছিলেন। তারপরও আমরা টিকে ছিলাম। শত নির্যাতনের মধ্যেও আমরা ভয়কে জয় করে আপনার পতন ঘটিয়েছি। অপকর্ম করার জন্য আপনি জনগণকে ভয় পান।

এদিকে ১৪ দলের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ১৪ দলের একটি প্রতিনিধি দল আগামী ৯ নভেম্বর ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগর পরিদর্শনে যাবেন। সেখানে তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলবে। প্রশাসনের সঙ্গেও বলবে।

মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতাবিরোধী চক্র নাসিরনগরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এতে কোনো সন্দেহ নেই, তারা উন্নয়ন বাধাগ্রস্থ করতে এমন করেছে। তারা দেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে। এজন্য স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত প্রতিরোধে আওয়ামী লীগসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, জাসদের (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, তরিকত ফেড়ারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, মহাসচিব এমএ আউয়াল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন, ন্যাপ’র অ্যাডভোকেট এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.