Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শৈলকুপায় দোকান মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় দোকান মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা নতুন বাজার প্রাঙ্গনে দোকান মালিক সমিতির নব নির্বাচিত সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম, বনিক সমিতির সভাপতি আব্দুস সোবহান, কোবাদ মাষ্টার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুন্নবী কালু। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.