Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয়পুরহাটে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনিতির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ শির্ষক শ্লোগানে আক্কেলপুর উপজেলা হেযবুত তওহীদের স্থানীয় কার্যালয়ে ১৩ জানুয়ারী শুক্রবার সন্ধা ৭ ঘটিকায় এলাকার স্থানীয়দের নিয়ে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত-বিনিময় সভায় উপস্থিত জনসাধারণেন উদ্দেশ্যে হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম এর কয়েকটি ভিডিও বক্তব্য প্রদর্শনি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আক্কেলপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ আবু রায়হান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা চৌধুরীর সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ সাকিব হোসেন লিটন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন প্রামানিক, প্রচার সম্পাদক ফরিদ শেখ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক মোঃ মিলন হোসেন, সাংষ্কৃতিক সম্পাদক মোঃ নূরনবী, কালাই উপজেলা হেযবুত তওহীদের সভাপতি নূর মোহাম্মদ, আক্কেলপুর জামান হারবাল ঔষধ দোকানের সত্বাধীকারি ডাঃ সাহেদুর জামান রুনু সহ অত্র এলাকার সকল শ্রেণীর শতাধীক জনসাধারণ। মত-বিনিময় সভায় উপস্থিত জনসাধারণ ও এলাকার সুধি মহল সারা দেশব্যপী হেযবুত তওহীদের নিঃস্বার্থমূলক চলমান কার্যক্রমের অতুলনীয় প্রসংশা করে এই মহতি কার্যের উত্তর উত্তর সফলতা ব্যক্ত করে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। মত-বিনিময় সভার সকল কার্যক্রম শেষে রাত্রী ৯ ঘটিকায় হেযবুত তওহীদের স্থানীয় কার্যালয় কর্তৃক নৈষ্য ভোজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave A Reply

Your email address will not be published.