Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলাসায় বাবলু চৌধুরী

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলসা রবিবার সন্ধায় অনুষ্ঠিত হয়। উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত এ জলসায় হাজার হাজার মানুষের ঢল নামে।

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়ার সভাপতিত্বে উক্ত জলসায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির জ্যেষ্টপুত্র বীর মুক্তিযোদ্ধা জননেতা আয়মন আকবার বাবলু চৌধুরী। এসময় প্রধান বক্তা হিসাবে বয়ান করেন মাওলানা আলাউদ্দীন জিহাদী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকফ্রন্টের সভাপতি আঃ মান্নান, ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি আজিজুর রহমান, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আইয়ুব ঠাকুর প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.