আটোয়ারীতে বঙ্গবন্ধু’র জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
জাহেরুল ইসলাম, আটোয়ারী: “বঙ্গবন্ধুর জন্ম দিনের অঙ্গীকার, আমরা হব তাঁর আদর্শের উত্তরাধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শুক্রবার (১৭ মার্চ) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশন পৃথক পৃথক ব্যানার নিয়ে উক্ত র্যালীতে যোগ দিতে দেখা গেছে। র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ১০ পাউন্ডের ১টি কেক কাটা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ আটোয়ারী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারন মুলক বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী রায়,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ শামীম ইকবাল,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আওয়ামীলীগ উপজেলা শাখার যুগ্ন সম্পাদক এ্যাড: মোঃ আনিছুর রহমান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ । এ সময় সকল সরকারি/বে-সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।