Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে নদী ভাঙ্গন রোধে এলাকাবাসী উদ্যোগে বাঁশের বান্ডাল নির্মাণ কাজের উদ্ভোধন

শাহাদাৎ হোসেন,রৌমারী: কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে এলাকাবাসী উদ্যোগে বাঁশের বান্ডাল নির্মাণ কাজের উদ্ভোধন হয়েছে। ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে সরকারী ভাবে কোন ব্যবস্থা গ্রহন করায় আসছে বন্যা মৌসুমে নদের ভাঙ্গন রোধে রৌমারীবাসী নিজেস্ব উদ্যোগে মঙ্গলবার দুপুর ১টার সময় বাঁশের বান্ডাল নির্মাণ কাজের উদ্ভোধন হয়।
১৯৭১ইং সালের মহান মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল রৌমারী উপজেলাকে রাক্ষুসে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের কবল থেকে রক্ষার্থে রৌমারী নদী ভাঙ্গন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে রৌমারীবাসীর নিজেস্ব অর্থায়নে নদী ভাঙ্গনকবলিত এলাকা রক্ষার্থে ব্রহ্মপুত্র নদ থেকে রেড়িয়ে আসা নদের শাখা মুখে ঘুঘুমারী নৌকা ঘাটে বাঁশের বান্ডাল নির্মাণ কাজে অংশ নেয় রাজনৈতিক, কৃষক,শ্রমিক, ব্যবসায়ী,শিক্ষক, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ প্রায় ৩হাজার লোক। ১৯৭১ইং সালের মহান মুক্তিযুদ্ধের মুক্তঞ্চল হিসেবে পরিচিত রৌমারী উপজেলাকে রক্ষার্থে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। উদ্ভোধনী সভা বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী,সাবেক সাংসদ সদস্য মো: জাকির হোসেন, পানি উন্নয়ন বোর্ডে, রংপুর এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান,তত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশীদ, নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম সফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাজী মুরাদ লতিফ,ইউপি চেয়ারম্যান একেএম ফজলুর হক মন্ডল,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, রৌমারী নদী ভাঙন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির, সাধারণ সম্পাদক আবু হানিফ মাস্টার,প্রভাষক ফজলুল করীম, শিক্ষক আবুল হোসেন, আমিনুর ইসলাম,এসএম মতিন, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাাদক মো: আমির হোসেন প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.