Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার মৌলভীবাজারে দুই ‘জঙ্গি’ আস্তানা

চট্টগ্রাম ও সিলেটের পর এবার জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজারে দুটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ।

বুধবার ভোর সাড়ে ৫টা থেকে পৌর শহরের বড়হাট ও খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার ওই দুটি বাড়ি ঘিরে রাখা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বড়হাট ও ফতেহপুরের দুটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব- ৯ ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

তবে ওই বাড়িতে অভিযান চালানো হবে কি না সে ব্যাপারে তিনি পরে জানাবেন বলে জানান।

Leave A Reply

Your email address will not be published.