Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের সঙ্গে তার স্বজনেরা দেখা করেছেন।

বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে চার স্বজন মুফতি হান্নানের সঙ্গে সাক্ষাৎ করেন।

মুফতি হান্নানের সঙ্গে সাক্ষাতের জন্য তার স্বজনদের কাছে মঙ্গলবার বার্তা পাঠিয়েছিলেন কারা কর্তৃপক্ষ।

বার্তা পেয়ে বুধবার সকালে মুফতি হান্নানের চার স্বজন সকাল কারাগারে আসেন। স্বজনদের মধ্যে ছিলেন মুফতি হান্নানের স্ত্রী, দুই মেয়ে ও বড় ভাই।

কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, মুফতি হান্নানের চার স্বজন সকাল ৭ টার দিকে কারাগারে আসেন। তারা সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত মুফতি হান্নানের সঙ্গে সাক্ষাৎ করেন।

মিজানুর রহমান বলেন, মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল ওরফে বিপুলের মৃত্যুদণ্ড কার্যকর করতে গতকালই ফাঁসির মঞ্চ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। জল্লাদদেরও প্রস্তুত রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.