Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মা-বাবা হারানো হ্যাপীর কৃতিত্ব

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামের মা-বাব হারানো জাহানারা আক্তার (হ্যাপী) রোল নং ৩০৫,ঢাকা বিভাগের ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কুচিয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনীতে সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে। সে ৩মাস বয়সে মাকে হারায়,একমাস পর পিতা জাহাঙ্গির আলম নিরুদ্দেশ হন। এতিম হ্যাপী তার বিধবা নানি জকিরনের আশ্রয়ে থেকে একবেলা খেয়ে না খেয়ে পড়াশুনা চালিয়ে যায়। অসহায় নানির প্রচেষ্টায় বর্তমানে সে উপজেলার নওয়াপাড়া উচ্চবিদ্যালয়ে পড়াশুনা করলেও তার হতাশায় দিন কাটছে। কেননা তার নানির প∂ে লেখাপড়ার খরচ যোগানো সম্ভাব নয়। তাই সে সমাজের বিত্তবানদের কাছে সাহয্য ও সকলের দোয়া প্রার্থী।

Leave A Reply

Your email address will not be published.