Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কর ফাকির অভিযোগে ডি মারিয়া ও পাস্তোরের বাসভবনে তল্লাশি

প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) তারকা ফুটবলার এঞ্জেল ডি মারিয়া ও জাভিয়ার পাস্তোরের বিরুদ্ধে কর ফাকির অভিযোগে তদন্তকারী দল মঙ্গলবার ক্লাবের সদর দপ্তর ও দুই খেলোয়াড়ের বাসভবনে তল্লাশি চারিয়েছে।

শীর্ষ ফুটবল তারকাদের আর্থিক লেনদেন এবং অন্যান্য বিষয়ে খবর প্রচারকারী ‘ফুটবল লিক’ নামের একটি ওয়েবসাইটে গত ডিসেম্বরে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত ফরাসি আইনজীবীরা এই তদন্ত কাজ শুরু করেছে।

মার্কেটিং ও ইমেজ স্বত্ব থেকে অর্জিত অর্থের তথ্য গোপনের বিষয়ে ডি মারিয়া ও পাস্তোরের বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। ওয়েবসাইটটি রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবাকেও লক্ষ্যবস্তু বানিয়েছে। স্কাই স্পোর্টস/ বাসস।

Leave A Reply

Your email address will not be published.