Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: “নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চল যাই” প্রতিপাদ্যকে সামনে দিনাজপুরের নবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স এসে শেষ হয়। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, অন্যান্যদের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিনা খাতুন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মোকছেদুল মমিনীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এম, রুহুল আমিন প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.