Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন গণভবনে

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। ঈদের দিন সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশা এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বেলা সাড়ে ১১টায় কূটনীতিক ও বিচারপতিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেখানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হবে। শেখ হাসিনা গতকাল শনিবার এক বিবৃতিতে ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.