Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জাহাঙ্গীর আলম রিকো,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার ধুবনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই এলাকার ৫৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। ধুবনী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হাতীবান্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জি মোস্তফা, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, দিনাজপুর মেডিকেল কলেজের রেজিষ্টার ডাঃ জাকির হোসেন, লালমনিরহাট মজিদা খাতুন সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলেমান গনি। বক্তব্য রাখেন, হাতীবান্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরল ইসলাম মিঠুল, ইউ-পি সদস্য মোশারফ হোসেন, ছাত্র কল্যাণ পরিষদের সম্পাদক ফারুক হোসেন ও রশিদুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.