Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে চাঞ্চল্যকর সুলতানা হত্যা মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

প্রেস বিজ্ঞপ্তি: কোতয়ালী থানার এস আই মুহিব্বুল ইসলাম সঙ্গিয় ফোর্স সহ ২৯ জুন দিনব্যাপী অভিযান করে চাঞ্চল্যকর সুলতানা হত্যা মামলার ০৫ আসামী গ্রেফতার করেছে।
কোতয়ালী থানা সুত্রে জানা যায়,ধাপ মোহাম্মদপুর আটিয়াটারী গ্রামের মৃত অহেদ আলীর পুত্র সোহেল রানা ওরফে শরিফুল (২৬) এর সাথে দুই বছর আগে সুলতানা পারভিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহেল রানা তার স্ত্রীর নিকট এক লক্ষ টাকা যৌতুক দাবী করে। তার স্ত্রী যৌতুকের টাকা প্রদান করতে অস্বীকার করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে সোহেল রানা যৌতুকের টাকা না পেয়ে তার স্ত্রীকে কৌশলে উদ্দেশ্য প্রণদিতভাবে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এবং সে ঢাকায় চলে যায়। সেহেল ঢাকায় অবস্থান করলেও মোবাইল ফোনের মাধ্যমে তার স্ত্রীর নিকট যৌতুক দাবী করে মানসিক নির্যাতন অব্যাহত রাখে। এমতবস্থায় যৌতুকের টাকা না পেয়ে সোহেল রানা তার মা, বোন ও দুলাভাইয়ের কুপরামর্শে গত ২৭ জুন রাত ১১ টার দিকে ঢাকা থেকে রংপুরে এসে তার স্ত্রীকে মোবাইল ফোনে বাড়ির পাশে ডাকে এবং তার স্ত্রী সুলতানা পারভিনকে কৌশলে পার্শবতী পাটক্ষেতে নিয়ে গিয়ে ওড়না দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ সংক্রান্তে সুলতানার বাবা নারী শিশু আইনে কোতয়ালী থানায় মামলা দায়ের করে। উক্ত মামলার অন্যতম এজাহার নামীয় আসামী সোহেল রানা ওরফে শরিফুল, তার মা মোছাঃ সর বানু (৫৫),বোন মোছাঃ আরজিনা বেগম (৩৮), মোছাঃ মোসলেমা বেগম (৩৩) ও দুলাভাই মোঃ কাচু মিয়া গ্রেফতার হয়। আসামী সোহেল রানা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারার জবানবন্দীতে খুনের দায় স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.