Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজ ৫৬ ইউপিতে ভোটগ্রহন চলছে

সারাদেশে বিভিন্ন জেলায় ৫৬টি ইউনিয়ন পরিষদসহ পৌরসভা ও জেলা পরিষদের বিভিন্ন পদে সাধারণ নির্বাচন, উপনির্বাচন ও স্থগিত ভোট পুনরায় গ্রহণ শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের উপসচিব নুরুজ্জামান তালুকদার জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচনে ৫৬টি ইউনিয়নের মধ্যে ২২টিতে সাধারণ, ৩৪টিতে উপনির্বাচন, ২টিতে পুনরায় ভোটগ্রহণ, আর পাবনার সুজানগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন ও সাতক্ষীরা জেলা পরিষদের স্থগিত দুটি ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণ করা হচ্ছে, জানিয়েছেন উপসচিব নুরুজ্জামান তালুকদার।

সকাল সাড়ে নয়টা পর্যন্ত কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave A Reply

Your email address will not be published.