Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎ পেল ১শ পরিবার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের রতনদিঘী গ্রামের ১শ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।

ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলামের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌছে দেওয়ার বাস্তবায়ন স্বরূপ গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় সময় বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বড়পলাশবাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি সাহাবুদ্দীন, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির প্রাক্তণ সভাপতি আজহারুল ইসলাম, উপজেলা তাতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ লোকজন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.