Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

সাদুল্লাপুর প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বজরুক রছুলপুর বাজারে জঙ্গিবাদ বিরোধী প্রামাণ্য চিত্র প্রদর্শণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় হেযবুত তওহীদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বীর মৃক্তিযুদ্ধা মোঃ আজিজ মন্ডল এর সভাপতিত্বে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তিপুর্ন সমাজ গঠনের লক্ষে অনুষ্ঠানে এলাকার সর্বস্থরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হেযবুত তওহীদ সদস্য মো. রিপন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে হেযবুত তওহীদের কার্যক্রম তুলে ধরে জঙ্গিবাদ সহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ সদস্য মো. নুরুজ্জামান।

আলোচনা সভা শেষে হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম এর প্রদত্ত ভিডিও ভাষণ প্রদর্শন করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত সকলে হেযবুত তওহীদের এ নিঃস্বার্থ কার্যক্রমের সাথে একাত্বতা ঘোষনা করেন এবং এই কাজকে আরো ব্যাপকভাবে আয়োজন করার প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।

Leave A Reply

Your email address will not be published.