Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দৈনিক কুড়িগ্রাম খবরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা থেকে প্রকাশিত দৈনিক কুড়িগ্রাম খবরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে আলোচনাসভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক এসএম ছানালাল বকসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম আইনজীবি সমিতির সভাপতি ও পাবলিক প্রসিউকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, স্থানীয় বেসরকার সংস্থা সলিডারিটির পরিচালক লালসহ পত্রিকার সাথে সংশ্লিষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক কািড়গ্রাম খবরের দীর্ঘ জীবন কামনা করেন।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

Leave A Reply

Your email address will not be published.