Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

হাকিমপুর হিলি পৌর সভার উদ্যোগে ছাতনী চারমাথায় গো-হাট উদ্বোধন

লুৎফর রহমান হাকিমপুর: পৌর সভার উদ্যোগে হিলি ছাতনী চারমাথায় গো-হাটের উদ্বোধন করা হয়।
বুধবার বিকেল ৫ টা সময় জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ এমপি শিবলী সাদিক উপস্থিত থেকে এ গো-হাটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন হিলি হাকিমপুর পৌর সভার মেয়র মো: জামিল হোসেন চলন্ত, থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমদাদুল হক চৌধুরী সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃসোহরাফ হোসেন মল্লিক প্রতাপ,পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ হারুনুররশিদ হারুন,উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আমিনুল ইসলাম লিটন , উপজেলা স্বেচ্ছা সেবক লীগ সাধারন সম্পাদক মোঃ সদরুল ইসলাম,
পৌর যুবলীগ সভাপতি মোঃ মাহমুদুল হোসেন উজ্জ্বল, সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ,উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক মোঃমহসিন আলী,পৌর কৃষকলীগ সাধারন সম্পাদক মোঃ রাকিব হাসান ডালিম,পৌর শ্রমিক লীগ সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান হেবল,উপজেলা ছাত্রলীগ সভাপতি শ্রী সুমন মন্ডল,সাধারন সম্পাদক মোঃ মহাবুব পৌর ছাত্রলীগ সভাপতি মোঃতারিকুল সরকার, সাধারন সম্পাদক শ্রী আনিক সরকার,উপজেলা পৌর সভার কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে।

মেয়র চলন্ত বলেন এলাকার প্রান্তীক কৃষকদের কথা ভেবে প্রতি সপ্তাহের বুধবার করে এই গো-হাটটি বসার জন্য নির্ধারন করা হয়েছে। যাতে করে এলাকার কৃষকদের তাদের জমি চাষাবাদের জন্য হালের গরু কিনার জন্য দূর-দূরান্তের হাটে যেতে না হয়।

Leave A Reply

Your email address will not be published.