Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের হয়ে ইনিংস ওপেন করবেন গেইল-ম্যাককালাম!

একের পর এক তারকাদের দলে ভেড়াচ্ছে রংপুর রাইডার্স। টি-টোয়েন্টির অন্যতম বিজ্ঞাপন এবং নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিপিএলে রংপুরের হয়ে মাঠ মাতাবেন ম্যাককালাম।
আগামী ৪ নভেম্বর শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। অবশ্য টুর্নামেন্টের শুরু থেকেই ম্যাককালামকে পাচ্ছে না রংপুর। বিপিএল শুরুর প্রায় দেড় ঘণ্টা পর তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
ম্যাককালামকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, ‘আমরা ম্যাককালামের সাইনিং নিশ্চিত করছি। সে ১৫ নভেম্বর থেকে দলের সঙ্গে যুক্ত হবে। যদি সব ঠিকঠাক থাকে তবে সে আমাদের দলের হয়ে ৯ ম্যাচ খেলবে।’
আন্তর্জাতিক ক্রিকেটকে ম্যাককালাম বিদায় জানিয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতেই। তবে বিশ্বব্যাপী জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে মাঠ মাতিয়ে যাচ্ছেন তিনি। ইংলিশ কাউন্টির ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ডের ড্যাশিং ক্রিকেটারের।
এর আগে টি-টোয়েন্টির আরেক জনপ্রিয় বিজ্ঞাপন ক্রিস গেইলকেও দলে ভেড়ায় রংপুর রাইডার্স। বিপিএল প্রথমবারের মতো টি-টোয়েন্টির অন্যতম দুই বিধ্বংসী ব্যাটসম্যান গেইল ও ম্যাককালামকে ইনিংস ওপেন করতে দেখবে। বোলারদের জন্য কী ‘দুঃসহ’ সময়ই না অপেক্ষা করছে!

Leave A Reply

Your email address will not be published.