Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছ ভারত।

প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেলেন মুম্বাইয়ের ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও হায়দারাবাদের পেসার মহম্মদ সিরাজ। দলে ফিরছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুরলী বিজয়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ ম্যাচ ১ নভেম্বর। দিল্লির ফিরোজ শাহ কোটলায় এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা অভিজ্ঞ বাঁ হাতি পেসার আশিস নেহরা। সেই কারণে টি-২০ সিরিজে শুধু প্রথম ম্যাচে দলে রাখা হয়েছে তাকে।

প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, ‘শ্রেয়াস আইয়ার ও মহম্মদ সিরাজ প্রথম শ্রেণির ম্যাচগুলো ছাড়াও টি-২০ ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। সেই কারণেই তাদের জাতীয় দলে সুযোগ দেয়া হয়েছে।’

টি-২০ সিরিজের দল : বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পান্ডে, অক্ষর পটেল, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও আশিস নেহরা (শুধু প্রথম ম্যাচে)।

Leave A Reply

Your email address will not be published.