Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিয়ে বিচ্ছেদের কেন্দ্রে তীর বুবলীর দিকে

শাকিব-অপু বিচ্ছেদ। শোবিজের অনেক ঘটনা ছাপিয়ে এই খবরের ফলোআপ এখন মূল খবর। খবর লেজ গজিয়ে বড় হচ্ছে। যোগ হচ্ছে নতুন নতুন চরিত্র। সম্প্রতি অপু বিশ্বাসের সাথে বাপ্পী চৌধুরীকে জড়িয়ে চলছে নানা গুঞ্জন। সেই খবরটি খুব বেশি চড়াও না হলেও অপুর সাথে কারও সম্পর্ক চলছে এমন খবর শাকিবের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হচ্ছে। ঘটনা একদিক থেকেই শেষ নয়। শাকিব খানকেও নিয়ে একই ধরনের খবর রটাচ্ছে।

তবে এই রটানো ঘটনা কতটা ঘটেছে তা জানতে শাকিবের সাথে দেশের গণমাধ্যমগুলো যোগাযোগের চেষ্টা করলেও এই মুহূর্তে এ প্রসঙ্গে কোনো কথা বলছেন না তিনি। বর্তমানে শাকিব হায়দ্রাবাদে তার নতুন ছবির শুটিং করছেন। আর তিনি এই ছবি প্রসঙ্গের বাইরে কোনো কথা বলছেন না।

কিন্তু তার এ নীরবতায় থেমে নেই গুজব। চিত্রনায়িকা বুবলির সাথে তাকে জড়িয়ে খবর আসছে। আর এই যুক্তি হিসেবে সবাই শাকিবের সাথে বুবলির টানা জুটিকেই ধরে নিচ্ছেন। শুধু তাই নয়, মাঝে এক টিভি অনুষ্ঠানে বুবলির প্রশংসা করতে গিয়ে ইন্ডাস্ট্রির অনেক নায়িকাকেই ছোট করেছেন তিনি।

আর বুবলিও এখন পর্যন্ত কোনো নায়কের বিপরীতে কাজ করেনি। কারণ হিসেবে বিভিন্ন কথা বুবলি বিভিন্ন পত্রিকার সাক্ষাত্কারে বললেও চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছে অপুর জায়গাটা বুবলিকে এখন দিচ্ছেন শাকিব। এমনকি শাকিবের সাথে বুবলির বিয়ে নিয়েও গুঞ্জন রয়েছে।

আর সেই গুঞ্জনের সূত্র ধরে বুবলিকে কয়েকবার ফোন করা হলে তিনি কোনো সাড়া দেননি। তাহলে হয়তো এই ক্রান্তিকালে সাংবাদিকদের এড়িয়ে চলতে চাইছেন বুবলি। আর শাকিব-অপুর বিয়ে বিচ্ছেদের অন্যতম চরিত্র তিনি। বিয়ে বিচ্ছেদের কেন্দ্রে কি তাহলে বুবলি? এমন প্রশ্নের উত্তর পাওয়া এখন সময়ের অপেক্ষা।

অন্যদিকে, অপুরও ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানান, শিগগিরই সাংবাদিকদের সাথে কথা বলবেন তিনি। কারণ এখন পর্যন্ত অপুর সরাসরি কোনো বক্তব্য ছাপা হয়নি কোথাও। ভক্তদের শেষ অপেক্ষা অপুর এই সংবাদ সম্মেলনটি।

Leave A Reply

Your email address will not be published.