Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রসিকে ইভিএম পরীক্ষামূলক কার্যকারিতায় ইসির সন্তোষ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে (রসিক) ইভিএমের পরীক্ষামূলক কার্যকারিতায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সন্তুষ্ট প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রসিক নির্বাচনের পরিস্থিতি দেখার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নুরুল হুদা বলেন, স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলেও জাতীয় নির্বাচনে ব্যবহার সম্ভব হবে না।

তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে দিনভর ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটার এবং স্থানীয়দের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। এ ধরনের সুষ্ঠু ভোট গ্রহণে আমি সন্তুষ্ট।

ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, রসিক নির্বাচনের একটি কেন্দ্রে বেশ সতর্কতার সঙ্গে ইভিএম এ ভোট গ্রহণ করা হচ্ছে। কোনো বিচ্যুতির অভিযোগ নেই। এ নিয়ে ভোটাররাও বেশ খুশি হয়েছেন। ভালো সাড়া পাওয়া গেছে।

ইসি সূত্র থেকে আরো জানা গেছে, বেগম রোকেয়া কলেজের কেন্দ্রে ইভিএম মেশিন বসানো হয়েছে। সেখানে ২ হাজার ৫৯ জন ভোটারের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ইভিএমে ১ হাজার ১৬৪ জন ভোটার তাদের ভোট দিয়েছেন।

এ ছাড়া বেগম রোকেয়া কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ এই তিনটি কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা। নির্বাচন কমিশনাররা সরাসরি সিসি ক্যামেরার মাধ্যমে তা পর্যবেক্ষণ করছেন।

Leave A Reply

Your email address will not be published.