Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়া মোঃ হোঃ মডেল উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কাউনিয়া প্রতিনিধি, রংপুর: রংপুরের কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয় এর এসএসসি/২০১৮ইং পরীক্ষার্থীদের বিদায়, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মরহুম শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আত্মা’র মাগফিরাত কামনা উপলক্ষ্যে বৃহস্পতিবার ২৫জানুয়ারী সকালে বিদ্যালয় প্রঙ্গনে খতমে কুরআন, আলোচনা সভা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুিষ্ঠত হয়।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ আজিজুল ইসলাম(অবঃ বিডিআর) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আব্দুল আজিজ সরকার, প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ুম, আওয়ামীলীগ নেতা মোঃ হাবিবুর রহমান হাবিব, পরীক্ষার্থী মেহেদী হাসান মিরাজ ও সিজান প্রমূখ। এসময় মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী প্রাচী এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মৌলভী মোঃ আকবর আলী ও তকিপল বাজার রেলগেট জামে মসজিদের মুয়াজ্জেন মৌলভী মোঃ আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ এলাকার সূধীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.