Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পথচলতি মানুষ কেউ চিনতে পারেননি হৃত্বিককে

পথচলতি মানুষ কেউ চিনতে পারেননি হৃত্বিককে
পথচলতি মানুষ কেউ চিনতে পারেননি হৃত্বিককে

বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন রাজস্থানের জয়পুরে রাস্তায় ঘুরে ঘুরে পাপড় বিক্রি করছেন। শুটিং চলছে ‘সুপার-৩০’ ছবির। সেই শুটিংয়ের অংশ হিসেবেই পাপড় বিক্রি করছেন হৃত্বিক। চরিত্রের মধ্যে এতোটাই ঢুকে গিয়েছিলেন হৃত্বিক এবং মেকআপ ছিল এতোটাই সাধারণ যে, পথচলতি মানুষ কেউ তাকে চিনতেই পারেনি।

তবে এর আগেও নিজের ছবির চরিত্রের সঙ্গে একেবারে একান্তভাবে মিশে যেতে দেখা গেছে হৃত্বিককে। ‘কই মিল গয়া’ ছবিতে এক অটিজমে আক্রান্ত বাচ্চার চরিত্রে অভিনয় করেছিলেন হৃত্বিক। ‘কাবিল’-এ তাকে অন্ধ মানুষের চরিত্রে দেখা গেছে।

মাত্র দিন কয়েক আগেই ‘সুপার-৩০’ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। ছবিতে গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করছেন হৃত্বিক। সেখানে হৃত্বিকের চেহারা দেখে, সকল দর্শকই চমকে গিয়েছিলেন।

বর্তমানে যে ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, সেখানে ৪৪ বছর বয়সি অভিনেতা একটি পুরনো, নোঙরা জামা পরে পাপড় বিক্রি করছেন। গায়ে গামছা দেয়া এবং গালে দাড়িও রয়েছে হৃত্বিকের। গত ২২ জানুয়ারি, এই ছবির শুটিং মুম্বাইয়ে শুরু হয়। তারপর বারানসীতে ছবির একপ্রস্থ শুট হয়ে যায়। ছবিটি আগামী বছর জানুয়ারির ২৬ তারিখ পর্দায় মুক্তি পাবে।

Leave A Reply

Your email address will not be published.