Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরের ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমিরুল ইসলাম, রংপুর: রংপুর নগরীর ১৬নং ওয়ার্ডে লালকুঠি ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি থেকে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এ.কে.এম আজাদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুর রহমান, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ
আব্দুল গফ্ফার ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুহাম্মদ মুনতাসীর শামীম লাইকো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রতিযোগিতার প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
পরে প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারীদের মাঝে পুরস্কার, সনদও কেষ্ট প্রদান করেন|

Leave A Reply

Your email address will not be published.