Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

কাউনিয়া প্রতিনিধি: কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত রংপুর জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে গত মঙ্গলবার ১৩ই মার্চ বিকালে নির্বাহী অফিসার ফাউজুল কবীর (অঃদাঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নবাগত রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমার, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সর্দার আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, আনছার আলী, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন আ’লীগ সম্পাদক দিলদার আলী, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমদ, অধ্যক্ষ মুসা আহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, শিক্ষক হাসনা পারভীন মুক্তি, পরেশ চক্রবর্তী, পেশ ইমাম আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

এসময় নবাগত জেলা প্রশাসক কে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেয়া হয়। উক্ত সভায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তি, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করে। জেলা প্রশাসক সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.